ব্লগার বর্তমানে সবার পরিচত এবং জনপ্রিয় একটি ওয়েবসাইট তৈরীকারক প্লাটফর্ম। বর্তমানে অসংখ্য ব্যবহারকারী তাদের লেখালেখি করার জন্য ওয়েবসাইট তৈরীর ক্ষেত্রে ব্লগার ব্যবহার করে থাকে।তাই এখন এটি একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠছে।
ব্লগার কি?
ব্লগার একটি ওয়েবসাইট ডেভেলপার প্লাটফর্ম। অর্থাৎ ব্লগারের মাধ্যমে আপনি আপনার নিত্যদিনের একটি দিনলিপি তৈরি করতে পারবেন এবং এটি একটি ফ্রী প্লাটফর্ম। ব্লগারে একটি ওয়েবসাইট তৈরীর ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের খরচের প্রয়োজন হবে না।ব্লগার হলো গুগলের একটি অঙ্গসংস্থান।এটি ব্যবহারকারীদের বিনামূল্যে ওয়েবসাইট তৈরীর সেবা দিয়ে থাকে।
কাস্টম ডোমেইন কি?
আজকে আমরা জানবো কিভাবে ব্লগারে কাস্টম ডোমেইন এড করবো।তবে তার আগে জানতে হবে কাস্টম ডোমেন আসলে কি? যারা ব্লগিং জগতে নতুন তারা হয়তো জানতে চাইবেন কাস্টম ডোমেইন এটা আবার কি?এটা কিভাবে কাজ করে? কাস্টম ডোমেইন কিভাবে পাবে? এরকম হাজারো প্রশ্ন। কাস্টম ডোমেইন হলো এমন এক ডোমেইন যা আপনার পছন্দমতো শব্দ ব্যবহার করে তৈরি করতে পারবেন। যদি আপনি কাস্টম ডোমেইন তৈরী করেন তখন আপনার ওয়েব এড্রেস হবে example.com/example.net ইত্যাদি।
🔗ডোমেইন রেজিষ্ট্রেশন করার উপায়!
ব্লগারে কাস্টম ডোমেইন যুক্ত করার উপায়
আজকে আমরা জানবো একটি ব্লগারে কিভাবে কাস্টম ডোমেইন যুক্ত করবেন। আপনারা যারা ব্লগারে ওয়েবসাইট তৈরী করে থাকেন তাদের সকলেরই জানা আছে ব্লগারে ফ্রীতে ওয়েবসাইট তৈরী করতে গেলে, domain.blogspot.com এই এড্রেস টা পেয়ে থাকেন। কাস্টম ডোমেইন যুক্ত করলে আপনার পছন্দের রেজিষ্ট্রেশন করা ডোমেইনটি দেখতে পাবেন।
কাস্টম ডোমেইন যুক্ত করার জন্য আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে।
ধাপ ১ঃ আপনি যে সার্ভার/ওয়েবসাইট থেকে ডোমেইন রেজিষ্ট্রেশন করেছেন সেখানে চলে যাবেন। এবং লগ ইন করার পর আপনার ড্যাশবোর্ড থেকে আপনার রেজিষ্ট্রেশন করা ডোমেইন এ ক্লিক করবেন এবং ম্যানেস বাটনে ক্লিক করবেন। আমি 123-reg থেকে এ প্রক্রিয়াটি দেখাবো। একেক সার্ভারের ইন্টারফেস আলাদা হতে পারে।
ধাপ ২ঃ তারপর নতুন একটি ড্যাশ বোর্ড ওপেন হবে। সেখানে Advanced domain settings নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, এবং তার নিচে Manage dns নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। সেটিতে ক্লিক করবেন।
ধাপ ৩ঃ নতুন একটি ড্যাশবোর্ড ওপেন হবে।সেখানে Basic dns/advanced dns নামের ২ টি অপশন দেখতে পাবেন।আপনি Advanced dns নামের অপশনটিতে ক্লিক করবেন এবং নতুন একটি ড্যাশবোর্ড আসবে।সেখানে ফাঁকা ঘর এবং DNS ENTRY/TYPE/DESTINATION নামের অপশনগুলো দেখতে পাবেন এবং নিচের দিকে বক্স যুক্ত করার অপশন দেখতে পাবেন। এখন আপনার কাজ হলো এখানে প্রয়োজনীয় রেডকর্ডগুলো যুক্ত করা।
ধাপ ৪ঃ উপরের তথ্যগুলো পূরন করার জন্য প্রথমে চলে যাবেন আপনার তৈরি করা ব্লগার ওয়েবসাইটে এবং মেনুবারে ক্লিক করে সেটিংস এ চলে যাবেন। তারপর ADD CUSTOM DOMAIN নামের একটি অপশন দেখতে পাবেন এবং আপনার রেজিষ্ট্রেশন করা ডোমেইনটি লিখে সেইভ বাটতে ক্লিক দিবেন।তবে মনে রাখবেন আপনার রেজিষ্ট্রেশন করা ডোমেন এর আগে www.example.com নিয়ম অনুসরণ করবেন।
ধাপ ৫ঃ সেইভ বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন লাল লেখায় একটি ওয়ার্নিং আসছে এবং সেখানে ২ টি cname ও Designation পাবেন।আপনি CNAME এবং DESIGNATION ২ টি কপি করবেন।তারপর আবার ধাপ ৩ - এ চলে যাবেন।অর্থাৎ রেজিষ্ট্রেশন করা ডোমেইন এর ওয়েবসাইটে চলে যাবেন।
ধাপ ৬ঃ Data entry এর জায়গায় ১ম টির Cname দিবেন এবং Destination এ কপি করা ডেস্টিনেশন দিবেন।পরের ক্ষেত্রে ও একই কাজ করবেন।
ধাপ ৭ঃ এবার আপনাকে ব্লগারের ৪ টি ডিফল্ট এ রেকর্ড দিতে হবে। ব্লগারের চারটি এ রেকর্ড হলো
এ চারটি এ রেকর্ড ৪ টি বক্সে বসাবেন। Data entry এর ঘরে @ বসাবেন এবং Type এর ঘরে AAAA রেকর্ড সিলেক্ট করবেন।
ধাপ ৮ঃ সর্বশেষ ধাপ হলো সেইভ করে দিবেন এবং কিছুক্ষণ পর আপনার ব্লগার ওয়েবসাইটরি রিফ্রেস করুন।
আশা করি, সহজেই কাজটি সম্পন্ন হয়ে যাবে।




